ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

কপ ৩১ সম্মেলন শেষে — জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তিনি আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন।

ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।

সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন। সফরের সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত কর্মকর্তা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর পঞ্চম গ্রেডে ‘পরিচালক’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ‘প্রবাসী কার্ড’ চালুর নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারক চক্র। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে।

মন্ত্রণালয় জানায়, প্রবাসী কার্ড বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে, এখনও কার্ডটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি এবং এর আবেদনপ্রক্রিয়াও শুরু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি এবং দালালচক্র প্রবাসী কার্ডের নাম ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। বিশেষ করে পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে।

মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসী কার্ড আনুষ্ঠানিকভাবে চালু হলে এর আবেদনপ্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন খাতেও সহায়তা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এডিএন টেলিকমের প্রথম প্রান্তিকে আয় কমেছে

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ০৮:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬