ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকে আয় কমেছে, অন্যান্য কোম্পানির প্রতিবেদনও প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকে — পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই ২০২৬-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২১ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২৯ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৮ পয়সা কমেছে।

এছাড়া, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ৮৫ পয়সা ছিল, যা আগের বছরের একই সময়ে ৪২ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৫৭ টাকা ৫০ পয়সা দাঁড়িয়েছে।

অন্যদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৯ পয়সা আয় হয়েছে, যা গত বছর একই সময়ে ১৪ পয়সা ছিল।

এছাড়া, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ৩৯ পয়সা ছিল, যা আগের বছরের একই সময়ে ১ টাকা ৫৫ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৭ টাকা ১১ পয়সা ছিল।

এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬ পয়সা আয় হয়েছে, যা আগের বছর ২ টাকা ২১ পয়সা ছিল।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩ টাকা ৫৩ পয়সা ছিল। আগামী ২৩ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৩৯ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ২ টাকা ২৬ পয়সা ছিল।

এছাড়া, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ৩ টাকা ৭৩ পয়সা ছিল, যা আগের বছরের একই সময়ে ১ টাকা ৩৫ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৩৯ টাকা ২১ পয়সা ছিল।

গ্লোবাল হেভি কেমিক্যালস ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ৭০ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ৮৫ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৬৭ টাকা ৮৯ পয়সা ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকে আয় কমেছে, অন্যান্য কোম্পানির প্রতিবেদনও প্রকাশ

কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকে আয় কমেছে, অন্যান্য কোম্পানির প্রতিবেদনও প্রকাশ

আপলোড সময় : ০৭:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬