ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসসির ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা, পাওয়ারগ্রিডের ৫ শতাংশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

বিএসসির ২৫ শতাংশ নগদ — পুঁজিবাজারে তালিকাভুক্ত নৌপরিবহন খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ১১ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ২০ টাকা ১০ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২১ টাকা ৪৫ পয়সায়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) তারিখ ও ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

অন্যদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ারগ্রিড বাংলাদেশ পিএলসি ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র মতে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা, যা আগের হিসাববছরে ছিল ৫ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪৭ টাকা ২৯ পয়সায় দাঁড়িয়েছে।

পাওয়ারগ্রিডের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৮ পয়সা। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশফ্লো) হয়েছে ৫৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৪ টাকা ১০ পয়সায়, যা গত ৩০ জুন ২০২৬ তারিখে ছিল ২০২ টাকা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, আলোচিত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩ পয়সা। চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা।

এছাড়া, চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশফ্লো) হয়েছে ৮১ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১৩ পয়সায়, যা গত বছরের একই তারিখে ছিল ১৬ টাকা ৪৪ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচিত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩২ পয়সা। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা।

এছাড়া, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৬ পয়সায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এলপিজিসহ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল

বিএসসির ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা, পাওয়ারগ্রিডের ৫ শতাংশ

আপলোড সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬