ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমন ধান ও চাল সংগ্রহ শুরু ২৪ নভেম্বর, দাম নির্ধারণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

আমন ধান ও চাল — চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। এ মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের দাম ৪৮ টাকা নির্ধারণ করেছে। মোট চাল সংগ্রহের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং এটি চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে এবং তা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

গত বছর সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করেছিল। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।

খাদ্যমন্ত্রী আরও জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা এবং রাষ্ট্রের টেকসই সক্ষমতা অর্জন। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের এই খাদ্যশস্য সংগ্রহ অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

আমন ধান ও চাল সংগ্রহ শুরু ২৪ নভেম্বর, দাম নির্ধারণ

আপলোড সময় : ০৪:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬