মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের পর্ষদ — পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড আগামী ১২ নভেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ যদি এ প্রতিবেদন অনুমোদন করে, তাহলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডও পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির সভা আগামী ১১ নভেম্বর দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি আগামী ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় পর্ষদ সভা করবে।
রসায়ন ও ওষুধ খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডও ১২ নভেম্বর বিকাল ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
প্রকৌশল খাতের কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেড আগামী ১১ নভেম্বর বিকাল ৪টায় পর্ষদ সভা করবে।
এছাড়া, প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ নভেম্বর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় কিছু শেয়ারের দাম বাড়লেও কিছু শেয়ারের দাম কমেছে।
অনলাইন ডেক্স 

























