এনভয় টেক্সটাইলসের প্রথম প্রান্তিকের — শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এনভয় টেক্সটাইলসের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৭ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২ টাকা ২৬ পয়সা আয় করেছিল।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ৫ টাকা ১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৬৭ পয়সা ছিল। এছাড়া, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৬৩ টাকা ৪৯ পয়সা ছিল।
রোববার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১১ কোটি ৪৫ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
সূত্র মতে, রোববার (৮ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ১৮ লাখ ৭৫ হাজার ১৬৪টি শেয়ার ৫৩ বারে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১১ কোটি ৪৫ লাখ ৯৯ হাজার টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার।
দ্বিতীয় স্থানে সায়হাম টেক্সটাইলের ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং তৃতীয় স্থানে প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ৮ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স পিএলসি, যার শেয়ার দর ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যার শেয়ার দর ৭ দশমিক ৩৩ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৬ দশমিক ৬১ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো গোল্ডেন সন, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস, ফ্যামিলিটেক্স (বিডি), প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স, অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি পিএলসি, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এবং বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি পিএলসি।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি কোম্পানির মধ্যে ১২২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসির, যার শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার শেয়ার দর ৮ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে ইনটেক লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।
লাভজনক কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইল মিলস্, আল-হাজ্ব টেক্সটাইল মিলস্, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্, ইভিন্স টেক্সটাইল লিমিটেড, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড এবং হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি উল্লেখযোগ্য।
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ২৩ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে শীর্ষে উঠে এসেছে। এনভয় টেক্সাইলসের ২৩ কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড ১৮ কোটি ৩৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
অনলাইন ডেক্স 

























