ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সান ফ্রান্সিসকোয় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন প্রায় ২৫০০ টাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২২৩ Time View

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক প্রযুক্তি স্টার্টআপ প্রতিষ্ঠান ডাইমেনশনাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে বাস্তব জগতের পরিস্থিতিতে আরও দক্ষ করে তুলতে অভিনব এক পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি শহরের রাস্তায় চার পেয়ে রোবট কুকুর হাঁটার কাজ তদারকি করার জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কাজের জন্য প্রতি ঘণ্টায় ২০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৮৩ টাকা) মজুরি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা যায়, ডাইমেনশনাল সান ফ্রান্সিসকোর বিভিন্ন রাস্তায় চার থেকে ছয় ঘণ্টা রোবট কুকুর হাঁটানোর জন্য অপারেটর খুঁজছে। চাকরির জন্য প্রযুক্তি কিংবা রোবটিক্স সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, কারণ প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

গত ৫ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি শিফট শেষে তাৎক্ষণিক পারিশ্রমিক প্রদান করা হবে। তবে কর্মীদের প্রায় ৩৩ পাউন্ড ওজনের যন্ত্রপাতি বহনে সক্ষম হতে হবে, যাতে রোবটগুলো অতিরিক্ত গরম হয়ে গেলে বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা যায়।

ডাইমেনশনালের প্রতিষ্ঠাতা স্ট্যাশ পমিখটার জানিয়েছেন, মানুষের নিয়ন্ত্রণে রোবট কুকুরগুলো পরিচালিত হলে এর সেন্সর ও ক্যামেরা চারপাশের পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করে। বর্তমানে তারা দেখেছেন যে হার্ডওয়্যার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এআই এজেন্টগুলো পুরোপুরি কার্যকর নয়, তাই মানুষের সহায়তা প্রয়োজন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হলেও প্রকল্পটির পরিধি বড়। ডাইমেনশনাল ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান থেকে শতাধিক রোবট কুকুর এবং ৫০টি মানবসদৃশ রোবট সংগ্রহ করেছে। ভবিষ্যতে এসব প্রশিক্ষণপ্রাপ্ত রোবটগুলোকে শিল্পকারখানা, ডেটা সেন্টার, নির্মাণ এলাকা এবং নিরাপত্তাজনিত খাতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

সান ফ্রান্সিসকোয় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন প্রায় ২৫০০ টাকা

আপলোড সময় : ১১:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬