ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিয়ান প্রতিরক্ষা বৈঠকে ফিলিপাইন-চীন উত্তেজনা পুনরায় উন্মোচিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২২৪ Time View

বৃহস্পতিবার দুই দিনের আসিয়ান প্রতিরক্ষা বৈঠক শেষ হওয়ার সময় ফিলিপাইন ও চীনের মধ্যে উত্তেজনা আবারও সামনে এসেছে। বৈঠকে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগে বেইজিং এক ফিলিপিনো রাজনীতিকের সমালোচনা করেছে। অন্যদিকে, ম্যানিলা জানিয়েছে, চীনকে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছিল।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই 'স্বার্থপর' রাজনীতিক সেবুতে অনুষ্ঠিত আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে চীনের অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছেন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং শিয়াওগাং বলেন, ওই রাজনীতিকের কর্মকাণ্ড বৈঠকের উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক চেতনার পরিপন্থী এবং কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে।

বৈঠকে চীনের প্রতিনিধিত্ব করেন দেশটির একজন সামরিক অ্যাটাশে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, তিনি বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছিলেন।

ফিলিপাইনের প্রতিরক্ষাসচিব গিলবার্তো তেওদোরো বলেন, চীনকে মতামত তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছিল এবং আসিয়ানের অন্য সদস্য দেশ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে পেরেছে।’

দক্ষিণ চীন সাগরে চীনের দাবির বিরুদ্ধে ফিলিপাইন তাদের অবস্থান স্পষ্ট করেছে। তেওদোরো বলেন, ‘ফিলিপাইন যে মাত্রায় পদক্ষেপের শিকার হচ্ছে, আসিয়ানের অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপের মুখোমুখি হলে তারা প্রতিরোধ গড়ে তুলবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

আসিয়ান প্রতিরক্ষা বৈঠকে ফিলিপাইন-চীন উত্তেজনা পুনরায় উন্মোচিত

আপলোড সময় : ১০:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬