ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৩৩ Time View

ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পাঁচ হাজারের বেশি সংস্থার একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে, যার মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারী ট্রাক আমদানি করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ইরান হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তাদের অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ করতে সক্ষম হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত। গোপনে ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে আঁতাত করে তারা এই কার্যক্রম পরিচালনা করছে। ২০১৬ সাল থেকে পণ্য খালাসের বিল ও অন্যান্য নৌ-পরিবহন নথিতে এই নেটওয়ার্কের আর্থিক লেনদেনের চিহ্ন পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান যেসব সামরিক সরঞ্জাম আমদানি করেছে, তার মধ্যে রকেটের জ্বালানি তৈরির উপাদান, ভারী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান এবং বিভিন্ন যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্যের উৎস হিসেবে চীন, রাশিয়া ও জার্মানির নাম উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা ইরানের এই কার্যক্রমকে ‘শিল্পপর্যায়ের উদ্যোগ’ হিসেবে আখ্যা দিয়েছেন, তবে তারা সতর্ক করেছেন যে, আমদানি করা অনেক উপাদানই দ্বৈত ব্যবহারের উপযোগী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে

আপলোড সময় : ০৮:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬