ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালদা তীরে বাঁধের দাবি ৫ শতাধিক পরিবারের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

হালদা তীরে বাঁধের দাবি — বর্ষা এলেই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামের নদীপাড়ের পাঁচ শতাধিক পরিবারের জীবন অনিশ্চয়তায় পরিণত হয়। নদীর স্রোত ও ভাঙনের শঙ্কায় তারা আতঙ্কিত হয়ে থাকেন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় অনেক সময় তারা দ্বীপের মতো আটকে পড়েন।

হালদা নদীর পানি বাড়লে তাদের দুশ্চিন্তা বাড়ে। নদীভাঙন ও প্লাবনের আশঙ্কায় বছরের পর বছর কাটছে তাদের। বসতভিটা, কৃষিজমি, গবাদিপশু এবং সন্তানদের স্কুল-মাদরাসায় যাতায়াত—সবকিছুই নদীর পানির গতিপ্রকৃতির ওপর নির্ভরশীল। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী দাবি করছেন, নদীর ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক।

গ্রামের ছিদ্দিক বাপের বাড়ি থেকে পূর্ব সিকদার বাড়ি হয়ে মালাকারপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় বাঁধ না থাকায় বর্ষায় জনপদটি ঝুঁকির মুখে পড়ে। হালদার পানি বৃদ্ধি পেলে লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়, যা স্বাভাবিক চলাচল, শিক্ষার্থীদের যাতায়াত ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করে। নদীভাঙনের ভয়ও বাসিন্দাদের তাড়া করে বেড়ায়।

স্থানীয় বাসিন্দা মাওলানা ওসমান বলেন, “বর্ষা মৌসুম এলেই হালদার পানি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্ক বাড়ে। পানিতে চলাচল করতে গিয়ে স্কুল-মাদরাসাগামী শিশু শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। অনেক সময় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি প্রয়োজনে মানুষ বিপাকে পড়ে।”

আরেক বাসিন্দা আরিফ সিকদার জানান, “আমাদের এলাকার পাঁচ শতাধিক পরিবার নদীভাঙন ও প্লাবনের ঝুঁকিতে রয়েছে। বর্ষায় মনে হয়, আমরা যেন চারদিকে পানি দিয়ে বিচ্ছিন্ন একটি দ্বীপে আটকে আছি। বসতভিটা ও ফসলি জমি রক্ষা করা এখন বড় দুশ্চিন্তা।” তিনি দ্রুত বাঁধ নির্মাণের কার্যকর উদ্যোগের দাবি জানান।

বারমাসিয়ার পূর্ব সিকদার বাড়ি, নোয়াপাড়া, ছিদ্দিক বাপের বাড়ি, নানুর বাপের বাড়ি, দাইয়াপাড়া, রুহুল আমিন মেম্বারের বাড়ি, একখুলিয়া, সুন্দরপুর ও মালাকারপাড়ার বাসিন্দাদের দাবি, দ্রুত বাঁধ নির্মাণ করা হলে নদীভাঙন ও প্লাবনের ঝুঁকি কমবে এবং তাদের বসবাস ও চলাচল নিরাপদ হবে।

এলাকাবাসীর দাবির সঙ্গে একমত পোষণ করে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, “নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বাঁধ নির্মাণ জরুরি।” তিনি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কায়ছার উদ্দিনও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

বারমাসিয়ার মানুষের প্রত্যাশা, পাঁচ কিলোমিটার এলাকায় একটি টেকসই বাঁধ নির্মিত হলে শুধু ভাঙন ও প্লাবনের ঝুঁকি কমবে না, নিরাপদ হবে শত শত পরিবারের বসতভিটা, কৃষিজমি ও স্বাভাবিক জীবনযাত্রা। বছরের পর বছর নদীর পানির দিকে তাকিয়ে থাকা মানুষগুলো এখন অপেক্ষায়, কবে বাস্তবে রূপ নেবে তাদের নিরাপদ জনপদের স্বপ্ন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হালদা তীরে বাঁধের দাবি ৫ শতাধিক পরিবারের

আপলোড সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬