ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাকছুদা ইসলামের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি তদন্ত কর্মকর্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তা আদালতে জানান, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে সহায়ক তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয়।

মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) দুই আসামিকে আদালতে হাজির করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমের এক দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগ অনুমোদন

মাকছুদা ইসলামের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি তদন্ত কর্মকর্তার

আপলোড সময় : ০৪:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬