ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেলিম উদ্দিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ — বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন জনগণের জান-মাল, ইজ্জত ও নিরাপত্তা রক্ষায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে দক্ষিণখান পূর্ব থানা আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণখান পূর্ব থানা আমীর মো. আবু সাঈদ।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে নাগরিক সমাবেশ আয়োজন করতে যাচ্ছি। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, তাদের ঐক্যবদ্ধ করা এবং নাগরিক অধিকার ও নিরাপত্তার বিষয়ে সোচ্চার করাই এসব সমাবেশের মূল লক্ষ্য।"

তিনি সরকারের ব্যর্থতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে বলেন, "মানুষের জীবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং পুলিশের গাড়িতে হামলার মতো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল বলে দাবি করায় জনগণের উদ্বেগ বাড়াচ্ছে।"

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "অভ্যন্তরীণ দুর্বলতা ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগগুলো আগে নিয়ন্ত্রণ করুন।" একই সাথে তিনি যৌথ অভিযানের মাধ্যমে সন্ত্রাসের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, "সন্ত্রাসের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। জনগণের দেওয়া ম্যান্ডেটের প্রতি অবজ্ঞা প্রদর্শন থেকে সরে এসে জুলাইকে কার্যকর করা, জুলাইয়ের মর্যাদা রক্ষা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের মাধ্যমে সংবিধানকে ফ্যাসিবাদমুক্ত করে গণতান্ত্রিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত করারও আহ্বান জানান তিনি।"

তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, "পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে হবে। জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না।"

সেলিম উদ্দিন কোরআন ও সুন্নাহর আলোকে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের অগ্রযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মান্নার বিনা পারিশ্রমিকে অভিনয়ের পেছনের কারণ জানালেন প্রয়াত নায়ক

মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেলিম উদ্দিন

আপলোড সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬