ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবসরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

গতকাল রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ট্রে ইঙ্গিস্টের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বৈঠকের জন্য তিনি সম্ভবত ফ্রি থাকবেন। তবে তিনি ইরানকে তিনটি বিকল্পের কথা মনে করিয়ে দেন: ইরানের বর্তমান শাসকগোষ্ঠীকে নির্মূল করা, ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা, অথবা তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ইতোমধ্যে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিসহ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র ভিসা প্রদান করেছে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন চললেও বর্তমানে দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর পর থেকে তেহরান এই প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করেছে, ফলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে সরবরাহ সংকট দেখা দিয়েছে।

এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার ব্যাপারে তাদের কিছু শর্ত রয়েছে, যা তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে পাঠিয়েছেন। শনিবার মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, গেল দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে: মুশফিকুল ফজল আনসারী

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

আপলোড সময় : ০২:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬