ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের পর সৃষ্ট পরিস্থিতিকে ‘ভূমিকম্প’ হিসেবে বর্ণনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহামদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। তিনি সতর্ক করে বলেন, এ সংঘাতের ফলে ‘উত্তেজনা বৃদ্ধির চক্র’ তৈরি হতে পারে।

রোববার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী বক্তব্যে শেখ মোহামদ বলেন, মধ্যপ্রাচ্যে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো জরুরি। তিনি বলেন, এমন একটি কাঠামো প্রয়োজন, যেখানে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের জন্য ‘হুমকি’ হয়ে উঠতে না পারে।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে ‘একটি ভূমিকম্পের’ মতো উল্লেখ করেন, যা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছেছে। এই পরিস্থিতি নিরাপত্তা ও স্থিতিশীলতার ধারণাগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন।

শেখ মোহামদ বলেন, সংকটকালে নিরাপত্তা ও উত্তেজনা প্রশমনের বিষয়টি প্রায় প্রতিটি আলোচনায় উঠে এসেছে। তিনি উল্লেখ করেন, কাতারের অর্থনীতি ও নিরাপত্তার ‘ভিত্তি’ পরীক্ষার মুখে পড়লেও দেশটি তা মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত নয়, যেখানে একটি রাষ্ট্রকে স্থায়ীভাবে নিরাপত্তাহীনতার মধ্যে রাখা হয়। উত্তেজনার উৎসগুলো মোকাবিলা এবং পারস্পরিক আস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে এতিম শিশুর ওপর নির্যাতনের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১২:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬