ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় কারখানায় আগুন, বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই সময় বিকট শব্দ শোনা যায়, এরপর 'প্রীতি গার্মেন্টস' নামে কারখানাটিতে আগুন জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে পাইপাইল সড়কে যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। অগ্নিকাণ্ডের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৮ দিন পর পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র

আশুলিয়ায় কারখানায় আগুন, বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা

আপলোড সময় : ০৭:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬