ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যার মতো দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, “বিচার করবে আদালত। আমরা আইনানুগ সব প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে সহযোগিতা করব।” তিনি আশা প্রকাশ করেন যে, বিচার বিভাগ অপ্রতিম হত্যার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

অপ্রতিম হত্যাকাণ্ডকে মর্মান্তিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশের মানুষ এ ঘটনায় মর্মাহত। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১৩ বছর বয়সী শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, অপ্রতিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে তিনজনকে আগে এবং একজনকে রবিবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে।

মন্ত্রী আরও জানান, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার সব আলামত সংগ্রহ করেছে এবং আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সফরের সময়সীমা নির্ধারণ করবে প্রধানমন্ত্রীর কর্মসূচি: পররাষ্ট্র সচিব

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যার মতো দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬