ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তার পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে রাজধানী রিয়াদে প্রথমবারের মতো বিমান হামলার সতর্কতা জারির পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।

স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রিয়াদসহ সৌদি আরবের কয়েকটি অঞ্চলে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সতর্কবার্তা পাঠানো হয়। এরপর সাংবাদিকরা রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান।

সৌদি কর্তৃপক্ষ জানায়, বিপদ কেটে গেছে এবং বাসিন্দাদের জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে হুতি গোষ্ঠীর হামলা বাড়ানোর পর এবারই প্রথম রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি করা হলো।

সৌদি গেজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিয়াদ ছাড়াও প্রায় ৩০ মিনিটের ব্যবধানে সাতটি শহর ও প্রদেশে ধারাবাহিক সতর্কতা জারি করা হয়। এর মধ্যে জেদ্দা, তায়েফ, ইয়ানবু, আল-উলা, খামিস মুশাইত, জাজান এবং আবহা অন্তর্ভুক্ত ছিল।

তবে রিয়াদে বিস্ফোরণের নির্দিষ্ট স্থান, কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ

সৌদি আরবের রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তার পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে

আপলোড সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬