ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের লং মার্চে সরকারের সহযোগিতার ঘোষণা রাশেদ খানের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার ভিন্নমতকে শ্রদ্ধা করে। তিনি জানান, সরকার এই লং মার্চে পূর্ণ সহযোগিতা প্রদান করবে।

শুক্রবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বিআরইউআর)-এর ১ নম্বর গেট এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, জামায়াত সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।

তিনি উল্লেখ করেন, লং মার্চ হলো আন্দোলনের একটি ‘চূড়ান্ত কর্মসূচি’ এবং এমন একটি সম্ভাবনাময় সরকারের বিরুদ্ধে এটি শুরু করা উচিত নয়। জামায়াতের আমির ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন, যা আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি করছে।

রাশেদ খান বলেন, জামায়াতসহ এগারো দলীয় জোটকে তিনি বলবেন, যদি লং মার্চ সত্যিই জনকল্যাণমুখী কর্মসূচি হয়, তবে তারা ঢাকা থেকে রংপুর পর্যন্ত পায়ে হেঁটে যেতেন।

তিনি আরও বলেন, লং মার্চের জন্য সড়ক অবরোধ করা সরকারের দেশ পরিচালনায় অসহযোগিতার শামিল এবং এতে জনদুর্ভোগ বাড়ে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ফলে আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে তিনি রংপুরেও একই পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় রাশেদ খান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের লং মার্চে সরকারের সহযোগিতার ঘোষণা রাশেদ খানের

আপলোড সময় : ১২:১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬