ইতালিতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে গড়ে ওঠা ট্রাভেল প্রতিষ্ঠান পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস্ টানা তৃতীয়বারের মতো এমিরেটস ইতালি অ্যাওয়ার্ডস ২০২৬-এ স্বীকৃতি অর্জন করেছে।
দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সফল ব্যবসায়িক অংশীদারত্ব এবং উল্লেখযোগ্য সেলস পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসাইন সাজু সম্মাননা গ্রহণ করেন।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, এই অর্জনের পেছনে টিম পপুলারের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও কর্মদক্ষতা রয়েছে। গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থা এবং সহযোগিতাও এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এমন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকে কমিউনিটির জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস ভবিষ্যতে আরও ভালো সেবা ও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
অনলাইন ডেক্স 






















