ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লংমার্চে কোটি মানুষের সমর্থন দাবি জামায়াতের সেক্রেটারির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাদের লংমার্চে সড়কের দুই পাশে কোটি মানুষ সমর্থন জানিয়ে দাঁড়িয়ে থাকবে। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত। তিনি বলেন, সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নেতা-কর্মীদের উস্কানিতে পা না দিতে আহ্বান জানান।

তিনি জানান, আগামীকাল সকাল সাতটায় ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে দ্বিতীয় লংমার্চের সমাবেশ শুরু হবে। সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা শহরের উত্তর দিক দিয়ে টঙ্গী, গাজীপুর হয়ে টাঙ্গাইলের দিকে পাঁচটি পথসভা করে রংপুরের দিকে যাত্রা করবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বিতীয় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ প্রথম লংমার্চের তুলনায় আরও কয়েকগুণ বাড়বে। তিনি চট্টগ্রামের তুলনায় রংপুর অভিমুখী লংমার্চকে সফল হওয়ার আশা প্রকাশ করেন।

লংমার্চকে কেন্দ্র করে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হবে বলে দুঃখ প্রকাশ করেন পরওয়ার। তিনি আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের লংমার্চে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খাঁনের

লংমার্চে কোটি মানুষের সমর্থন দাবি জামায়াতের সেক্রেটারির

আপলোড সময় : ১২:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬