ভারত তার ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেস রুশ তেলের ক্রেতা দেশগুলির বিরুদ্ধে শাস্তিমূলক শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেওয়ার পর নয়াদিল্লি এ কথা জানায়। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভারত বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মার্কিন চাপের কারণে মস্কো থেকে তেল কেনা বন্ধ করার ইচ্ছা নেই ভারত সরকারের। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বৈচিত্র্যময় উৎস থেকে তেল সংগ্রহ এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতির ভিত্তিতে পদক্ষেপ অব্যাহত থাকবে। ভারত সরকার বিলটি পাস হওয়ার বিষয়টি নজর রাখছে।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টিটিভস ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অফ ২০২৬’ শীর্ষক বিলটি পাস করেছে। এই বিলের ফলে ভারত ও চিনের মতো রুশ তেলের ক্রেতাদের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পের হাতে থাকবে।
বর্তমানে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্কের হার ১২ শতাংশ। ট্রাম্প যদি শুল্ক ১০০ শতাংশ করেন, তবে ভারতীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে, যা রফতানিকারক সংস্থাগুলির জন্য ক্ষতিকর হতে পারে। কূটনীতিকরা মনে করছেন, এই পরিস্থিতিতে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির সম্ভাবনা কমে যাবে।
বিলে মার্কিন প্রেসিডেন্টের হাতে ‘প্রেসিডেন্সিয়াল ওয়েভার’ বা বিশেষ ছাড় দেওয়ার ক্ষমতা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত আলোচনা করে রুশ তেল কেনার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ছাড় আদায় করতে পারে। গত ৭ অগস্ট সেনেটে বিলের পক্ষে ৮৬ এবং বিপক্ষে ১১ জন ভোট দেন। বুধবার নিম্নকক্ষে বিলের পক্ষে ২৬২ এবং বিপক্ষে ১৫৯ ভোট পড়ে।
অনলাইন ডেক্স 






















