ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ৬১ মিলিয়ন ডলারের ইরানি ক্রিপ্টো জব্দের উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৬ Time View

যুক্তরাষ্ট্র ইরানের ৬১ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করতে চায়। এ লক্ষ্যে মার্কিন বিচার বিভাগ একটি দেওয়ানি মামলা দায়ের করেছে। দেশটির অ্যাটর্নি অফিস এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগ অভিযোগ করেছে যে, ইরান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে অপরিশোধিত তেল বিক্রি করে সেই অর্থ সামরিক কার্যক্রম এবং সন্ত্রাসবাদে অর্থায়নে ব্যবহার করছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান চীনসহ বিভিন্ন দেশে একটি ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক ব্যবহার করে অবৈধ তেল বিক্রির অর্থ পাচার করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই নেটওয়ার্কের মাধ্যমে ১.৫ বিলিয়ন ডলারের বেশি অবৈধ তেলের অর্থ পাচার করা হয়েছে।

এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন চার্জ জেমস বার্নাকল জুনিয়র বলেন, এই মামলা দেখাচ্ছে যে অবৈধ অর্থের গতিপথ অনুসরণ করে নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা বন্ধ করার সক্ষমতা এফবিআইয়ের রয়েছে।

তিনি আরও জানান, কালোবাজারে অপরিশোধিত তেল বিক্রি থেকে পাওয়া অর্থের প্রবাহ বন্ধ হলে ইরানের সামরিক বাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো দুর্বল হবে।

এটি দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে নেওয়া ধারাবাহিক আইনি পদক্ষেপের সর্বশেষ ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্রের ৬১ মিলিয়ন ডলারের ইরানি ক্রিপ্টো জব্দের উদ্যোগ

আপলোড সময় : ১২:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬