ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বিশ্ব মানচিত্র নিয়ে ভারত, ইউক্রেন ও জাপানের আপত্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৯ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদ গত সপ্তাহে বিশ্বের দেশগুলোর প্রকৃত আয়তন সঠিকভাবে তুলে ধরতে নতুন একটি বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার পক্ষে বিপুল ভোটে প্রস্তাব পাস করেছে। এই প্রস্তাবের পেছনে কয়েক মাস ধরে প্রচারণা চালিয়েছে আফ্রিকান ইউনিয়ন। ফেব্রুয়ারিতে জোটটি নতুন মানচিত্র গ্রহণ করেছিল। তবে ভারত, ইউক্রেন ও জাপান নতুন মানচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘের ভোটে ১৬৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, ছয়টি দেশ ভোটদানে বিরত থাকে এবং একমাত্র যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়। ভোটের আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ইয়ারিনা ফেরেনসেভিচ বলেন, এই প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

নতুন মানচিত্রে কিছু বিতর্কিত ভূখণ্ডের উপস্থাপনা নিয়ে আপত্তি জানালেও, কোনো দেশই নীতিগতভাবে নতুন মানচিত্র গ্রহণের বিরোধিতা করেনি। জাতিসংঘের প্রস্তাবে মারকেটর প্রজেকশনের পরিবর্তে ইকুয়াল আর্থ প্রজেকশন ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে।

ইউক্রেনের অভিযোগ, নতুন মানচিত্রে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপকে আলাদা ও তুলনামূলকভাবে হালকা রঙে দেখানো হয়েছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয়, যা জাতিসংঘের নিন্দা পেয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাতিসংঘের ভোটে কোনো নির্দিষ্ট মানচিত্র বাধ্যতামূলক করা হয়নি এবং ভারতের সার্বভৌম ভূখণ্ডের সঠিক উপস্থাপনা জরুরি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

নতুন বিশ্ব মানচিত্র নিয়ে ভারত, ইউক্রেন ও জাপানের আপত্তি

আপলোড সময় : ০১:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬