ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের ভারত সফরে নিরাপত্তা ব্যবস্থা ও মল-মূত্র সংরক্ষণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২২১ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে এসেছেন। রোববার সম্মেলন শেষে তিনি দেশে ফেরার কথা রয়েছে। সফরের সময় পুতিন তার মল-মূত্রও সঙ্গে নিয়ে যাবেন বলে জানা গেছে।

‘দ্য এক্সপ্রেস ইউএস’ এর প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যাতে বিদেশি শক্তির হাতে না আসে, সেই কারণে তার দেহরক্ষীরা সফরের সময় মল-মূত্র সংগ্রহ করে মস্কোয় ফেরত নিয়ে আসেন। এই মানববর্জ্য একটি প্যুপ স্যুটকেসে সংরক্ষণ করা হয়।

পুতিনের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ‘চেগেট’ নামক একটি পারমাণবিক কমান্ড ব্রিফকেসও রয়েছে, যা রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশনা প্রদান করে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুতিন তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছেন।

পুতিনের সফরের সময় দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাশিয়া ও ভারতের নিরাপত্তা সংস্থাগুলি সমন্বয় করে একটি বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে। পুতিনের বিমান অবতরণের পর থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে।

নিরাপত্তার প্রথম স্তরে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের সদস্যরা থাকেন, যারা পুতিনের খুব কাছাকাছি অবস্থান করেন। দ্বিতীয় স্তরে ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা দায়িত্ব পালন করেন। নিরাপত্তার বাইরের স্তর সামলাচ্ছে দিল্লি পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

পুতিনের ভারত সফরে নিরাপত্তা ব্যবস্থা ও মল-মূত্র সংরক্ষণ

আপলোড সময় : ১২:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬