ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বৈরী আচরণের অভিযোগ তুলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউএইর এমন আচরণের বিষয়ে দেশটিকে সতর্ক করতে আলজেরিয়া কোনো প্রচেষ্টাই বাদ দেয়নি। আলজেরিয়ার পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল, ইউএইর ‘দুঃখজনক ও অযৌক্তিক’ আচরণের কারণে গুরুতর পরিণতি হতে পারে।

তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের সুনির্দিষ্ট কোনো কারণ বিবৃতিতে জানায়নি আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে আলজেরিয়া ও ইউএইর মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত ইউএইর পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, কূটনৈতিক সম্পর্ক কোনো ‘ধাঁধা বা এমন সংকেতের’ ওপর নির্ভর করে না।

তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হয় যুক্তিবোধ, যোগাযোগ এবং স্বার্থের বিষয়ে স্পষ্টতার ভিত্তিতে। গারগাশ আরও বলেন, ‘অস্পষ্টতা কোনো নীতি নয় এবং দৃষ্টিভঙ্গির অনুপস্থিতি শব্দের বাড়াবাড়ি দিয়ে পূরণ করা যায় না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল

আপলোড সময় : ১২:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬