ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত মাদক মামলা নিষ্পত্তির জন্য ২২টি ট্রাইব্যুনাল গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

সরকার সারা দেশে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই ট্রাইব্যুনালগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোট ২২টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যার মধ্যে ঢাকা মহানগরের জন্য তিনটি ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের বিপরীতে স্থানীয় এখতিয়ারও নির্ধারণ করা হয়েছে।

ঢাকার জন্য গঠিত ট্রাইব্যুনালগুলোর মধ্যে একটি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল সমগ্র ঢাকা জেলা এলাকা এবং অন্য দুটি ট্রাইব্যুনাল ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকা অন্তর্ভুক্ত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন চলমান মামলাগুলো নতুন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে। বর্তমানে বিচারাধীন মাদক মামলা সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৩৩৩টি, যার মধ্যে ঢাকা মহানগর এলাকায় ২১ হাজার ৯২০টি মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

দ্রুত মাদক মামলা নিষ্পত্তির জন্য ২২টি ট্রাইব্যুনাল গঠন

আপলোড সময় : ১২:০০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬