ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২১৩ Time View

সেপ্টেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মে-র প্রজ্ঞাপন অনুযায়ী সেপ্টেম্বর মাসের জন্যও একই মূল্যহার বহাল রাখা হয়েছে।

জ্বালানি বিভাগ প্রতি মাসে বিশ্ববাজারের দাম পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে থাকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

আপলোড সময় : ০৪:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬