ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ড. আবদুল মঈন খান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২১২ Time View

মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নতুন মন্ত্রিসভায় চার সদস্যের শপথ নেওয়ার কথা রয়েছে। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ড. আবদুল মঈন খানও তাদের মধ্যে রয়েছেন। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন ও পুনর্বণ্টনের সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসবেন, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ড. আবদুল মঈন খান ছাড়াও এ দায়িত্বের জন্য একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।

ড. আবদুল মঈন খান দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি অর্থনীতি ও প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। চলতি বছরের জুনে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে তাকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর তাসনিম জারার পোস্ট

স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ড. আবদুল মঈন খান

আপলোড সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬