ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের রাষ্ট্রপতি, সফরের আমন্ত্রণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জানিয়ে মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জারদারি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং দেশের মানুষের কল্যাণে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে।

জারদারি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আশা প্রকাশ করেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান, যা দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করবে বলে আশা করেন।

অভিনন্দনবার্তায় মির্জা ফখরুলের প্রতি শুভকামনা জানান জারদারি এবং বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদিআরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের রাষ্ট্রপতি, সফরের আমন্ত্রণ

আপলোড সময় : ১২:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬