ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু, শনিবার বিএনপির বৈঠক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৪৪ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হবেন, এ প্রশ্ন বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। এ প্রেক্ষাপটে শনিবার (১ আগস্ট) দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের জ্যেষ্ঠ নেতাদের মতে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রধান আলোচ্য বিষয় হতে পারে এবং এ দিনই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা এখনও পাওয়া যায়নি।

গত শুক্রবার শারীরিক ও মানসিক সক্ষমতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ ঘটনার পর থেকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা বৃদ্ধি পেয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য ব্যক্তিদের প্রোফাইল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। তাদের শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং কর্মজীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে।

বিএনপির আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আলতাফ হোসেন চৌধুরী।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে। এ লক্ষ্যে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যব্যবস্থা ও অন্যান্য প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমিরের অভিযোগ

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু, শনিবার বিএনপির বৈঠক

আপলোড সময় : ০১:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬