ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামের টিকা না কেনার অভিযোগে ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২০১ Time View

হামের টিকা না কেনা এবং এর ফলে ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন ৯ মাস বয়সী সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম।

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদনটি জমা দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

মামলার আবেদনে সিরাজুল ইসলাম উল্লেখ করেছেন যে, তার মেয়ে সাউদা নুসকান হামের কারণে মারা গেছে এবং তিনি 'অবহেলাজনিত মৃত্যুর' অভিযোগ করেছেন। মামলায় ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ার পাইকপাড়া ভূমি অফিসে দুর্নীতির অভিযোগে দালাল চক্রের কার্যক্রম

হামের টিকা না কেনার অভিযোগে ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

আপলোড সময় : ০১:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬