ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৩১৫ Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে পুনরায় ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এসে শেষ হয়।

মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জামায়াত নেতারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোনো কর্মসূচি প্রতিরোধের উদ্দেশেই এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬