ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৩৪১ Time View

ব্যাপক হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। মার্কিন কর্মকর্তারা শনিবার (৩ জানুয়ারি) সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন।

ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী ইউনিট।

এরআগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো ও তার স্ত্রীকে আটকের তথ্য জানিয়েছিলেন। সামাজিকমাধ্যম ট্রুথে তিনি লিখেছেন “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।”

“এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মিলে করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করা হবে।”

বিস্তারিত আসছে…

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স

আপলোড সময় : ০৪:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬