ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩০২ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাড়াও কুমিল্লা, খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে মোট ১২ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষায় ৮৬০ টি আসনের বিপরীতে ৭২ হাজর ৪৭৪ জন আবেদন করেছে। বিজ্ঞান অনুষদে ৮৬০ আসনের বিপরীতে ৭২ হাজার ৪৭৪ জন আবেদন করেছে। সে অনুপাতে আসনপ্রতি লড়বে ৮৫ জন শিক্ষার্থী।

ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রের মধ্যে পরীক্ষা হবে। ঢাকার ভিতরের কেন্দ্র সমূহ হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল এন্ড কলেজ,  বিাইএএম মডেল হাই স্কুল এন্ড কলেজ। এছাড়া রাজশাহী, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকী ২৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর। ‘এ’ ইউনিটে পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে।

সার্বিক বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই পরীক্ষার্থীদের তল্লাশি করে নির্ধারিত গেট দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা আশা করছি, পুরো পরীক্ষা কার্যক্রম শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর সি ইউনিট (বাণিজ্য), সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু

আপলোড সময় : ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫