ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে হত্যাচেষ্টা : মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগে মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৭২ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের অভিযোগে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিথ্যা-বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানোর অভিযোগে করা মামলায় পত্রিকার অ্যাডমিনসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জজ জেসমিন ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা এবং একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীরা স্বাধীনভাবে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশগ্রহণ করেছেন।

প্রচারণা চলাকালে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনাবান প্রার্থীদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে নিজে মিথ্যা জেনেও তা সত্য হিসেবে জনসাধারণের সম্মুখে সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র এবং আচরণবিধি সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে আসছে।

আরও বলা হয়, নির্বাচনের অংশ হিসেবে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গত ডিসেম্বর মাসের জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার সময় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং অবাধে নির্বাচন অনুষ্ঠানে বাধা দেওয়ার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বিগত ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা অজ্ঞাতনামা ভাড়াটে খুনির মাধ্যমে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। ইতোমধ্যে হত্যাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীকে শনাক্ত করার খুব কাছাকাছি অবস্থান করছে। সেই মুহূর্তে আজকের কণ্ঠ পত্রিকা ও তার সহযোগীরা ঢাকা-৮ আসনের নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনাবান প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে আজকের কণ্ঠ পত্রিকা এবং তার সহযোগীরা ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে —মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি— শীর্ষক বিবৃতি প্রদান ও প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা।

শুধুমাত্র বিএনপি ঘোষিত ঢাকা-৮ আসনের নির্বাচনী বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনাবান প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এটি প্রকাশিত হয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করেন সাদিকুর রহমান।

বাদী জানান, গত ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বিএনপির নয়াপল্টন অফিসে বসে সংবাদটি অবলোকন করেন। পরে আজ আদালতে মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

হাদিকে হত্যাচেষ্টা : মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগে মামলা

আপলোড সময় : ০৩:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫