ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানচেস্টার সিটি বিক্রির দাবি তুললেন প্রতিদ্বন্দ্বী ক্লাবের কর্মকর্তারা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

ম্যানচেস্টার সিটি বিক্রির দাবি — আর্থিক বিধিমালা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানচেস্টার সিটির মালিকপক্ষকে ক্লাবটি বিক্রি করতে বাধ্য করার দাবি তুলেছেন প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবের শীর্ষ কর্মকর্তারা। স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (আইএফআর) এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার এখতিয়ার রাখে বলে নিশ্চিত করার পর এমন নজিরবিহীন শাস্তির জন্য চাপ বাড়িয়েছেন প্রতিদ্বন্দ্বী নির্বাহীরা।

বিবিসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিগের তিনটি ক্লাবের কর্মকর্তারা বলেছেন যে সিটির বর্তমান মালিকদের কাছ থেকে মালিকানা কেড়ে নেওয়া উচিত। গত সেপ্টেম্বরে এক স্বাধীন কমিশন ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক নিয়ম ভাঙা এবং তদন্তে অসহযোগিতার দায়ে সিটিকে দোষী সাব্যস্ত করে।

কমিশনের পর্যবেক্ষণে উঠে আসে, ভুয়া বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ক্লাবটি আয় বাড়িয়ে দেখিয়েছে এবং ৯০ কোটি পাউন্ডের লোকসান গোপন করেছে। চূড়ান্ত শাস্তি এখনো ঘোষণা না হলেও জরিমানা, পয়েন্ট কাটা বা শিরোপা কেড়ে নেওয়ার মতো পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করছেন কয়েকজন শীর্ষ নির্বাহী। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, আবুধাবি ইউনাইটেড গ্রুপকে নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য না করা হলে অন্য যেকোনো শাস্তিই অর্থহীন হয়ে পড়বে।

স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ডেভিড কোগান সম্প্রতি এক সংসদীয় কমিটিকে জানিয়েছেন, সিটির আপিল নিষ্পত্তি হওয়ার পর পদক্ষেপ নিতে পিছপা হবে না তার সংস্থা। ‘ফুটবল গভর্ন্যান্স অ্যাক্ট’-এর ৩৪ নম্বর ধারা অনুযায়ী মালিকানার স্বচ্ছতা তদন্ত ও মালিকানা অপসারণের আদেশ দেওয়ার এখতিয়ার রয়েছে আইএফআর-এর।

কোগান বলেন, ক্লাবের নাম ও আকার ভুলে যান। দোষী সাব্যস্ত হওয়ার মধ্য দিয়ে প্রমাণাদি আগেই বিচার হয়ে গেছে, তাই ব্যবস্থা নেওয়ার সৎসাহস আমাদের অবশ্যই থাকবে।

সম্ভাব্য আইনি লড়াইয়ের জন্য ২০ লাখ পাউন্ডের তহবিল গঠন করছে আইএফআর। অন্যদিকে সিটির সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুই পৃষ্ঠপোষক ইতিহাদ ও ইতিসালাত লিগের বিরুদ্ধে মামলার ইঙ্গিত দেওয়ায় লিগের পাঁচ বোর্ড পরিচালকের আইনি খরচ বহনের পক্ষে ভোট দিয়েছে ক্লাবগুলো। তবে সিটি সব অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিল করেছে। আইনি প্রক্রিয়া চলায় ক্লাবগুলোকে প্রকাশ্যে মন্তব্য না করার অনুরোধ জানিয়েছে প্রিমিয়ার লিগ।

এদিকে, ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষাপটে ফুটবল জগতে এই পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। ক্লাবটির মালিকানা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা ফুটবলের গভর্নেন্স ও আর্থিক স্বচ্ছতার প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফুটবল ক্লাবগুলোর মধ্যে এই ধরনের অভিযোগ ও তদন্তের ফলে ভবিষ্যতে আর্থিক নীতিমালা ও ক্লাব পরিচালনার ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। বিশেষ করে, ক্লাবগুলোর আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়মাবলী প্রণয়নের দিকে নজর দেওয়া হচ্ছে।

এখন দেখার বিষয়, ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে অভিযোগের পরবর্তী পদক্ষেপ কী হয় এবং ফুটবল জগতে এর প্রভাব কেমন হয়। ক্লাবটির মালিকানা নিয়ে চলমান বিতর্ক ফুটবলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সাল থেকে এক কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে সরকার: ডা. জুবাইদা রহমান

ম্যানচেস্টার সিটি বিক্রির দাবি তুললেন প্রতিদ্বন্দ্বী ক্লাবের কর্মকর্তারা

আপলোড সময় : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬