ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ চ্যাম্পিয়নশিপ শেষে উধাও পাকিস্তানি ফুটবলার আলী উজাইর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

সাফ চ্যাম্পিয়নশিপ শেষে উধাও — পাকিস্তানের মিডফিল্ডার আলী উজাইর ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে হঠাৎ করে উধাও হয়ে গেছেন। চলতি মৌসুমে ব্রাদার্সের হয়ে খেলার পর সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান দলের হয়ে অংশ নিতে গিয়ে তিনি আর ক্লাবে ফিরেননি। তার অনুপস্থিতি এবং যোগাযোগ না পাওয়ার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাছে অভিযোগ জানিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ঘটনাটি শুরু হয় সাফ চ্যাম্পিয়নশিপের সময়। ব্রাদার্সের হয়ে খেলার মধ্যেই আলী উজাইর পাকিস্তান জাতীয় দলের ডাক পান। এরপর তিনি ঢাকায় পাকিস্তানের হয়ে ম্যাচ খেলতে ক্লাব ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেন। কথা ছিল, ফিফা উইন্ডো শেষ হওয়ার পর তিনি আবার ব্রাদার্সের ক্যাম্পে ফিরবেন। কিন্তু ফিফা উইন্ডো শেষ হলেও তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আলী উজাইরের সঙ্গে পাকিস্তান দলের হয়ে যাওয়া সৈয়দ রাজা যথাসময়ে ব্রাদার্সে ফিরে যোগ দিয়েছেন। কিন্তু আলী উজাইর না ফেরায় এবং তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ক্লাব কর্তৃপক্ষ বাফুফেকে চিঠি দেয়। অভিযোগ জানানোর পরই আলী উজাইর আবার ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন।

আলী উজাইর ক্লাবকে জানিয়েছেন, তার মা অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পাকিস্তানে ফিরে যেতে হয়েছে। তবে কবে নাগাদ তিনি আবার ঢাকায় ফিরবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। ইতোমধ্যে তার অনুপস্থিতিতে ব্রাদার্স দুটি ম্যাচ শেষ করেছে। ক্লাব কর্তৃপক্ষ জানতে চেয়েছে কেন তিনি ক্লাবকে না জানিয়ে দেশে ফিরেছেন। আলী উজাইর দ্রুত ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্রাদার্সের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলী উজাইর আমাদের কিছু না জানিয়েই হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন। তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করি। তখনও তাকে পাইনি। এ কারণে বাফুফেকে বিষয়টি জানিয়েছি, অভিযোগও দিয়েছি। এরপরই সে আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, মায়ের অসুস্থতার কারণে তাকে দেশে ফিরে যেতে হয়েছে।’

আলী উজাইরের ফেরার সময় জানতে চাওয়া হলেও এখনও সুনির্দিষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আমির খান। তিনি বলেন, ‘সে কবে আসবে, সেটা আমরা জানতে চেয়েছি। কিন্তু এখনও ঠিকমতো উত্তর দিতে পারেনি। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে ক্লাবকে জানিয়ে যাওয়া উচিত। সমস্যা থাকতেই পারে, কিন্তু না জানালে ক্লাব ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি আরও বলেন, ‘আলী উজাইর না থাকলেও সৈয়দ রাজা কিন্তু সব খেলা শেষে ঠিকই আমাদের দলে যোগ দিয়েছেন, খেলছেন। আমার মনে হয়, এ ধরনের বিষয়গুলোতে আরও স্বচ্ছতা থাকা উচিত।’

আলী উজাইরের ফেরার অপেক্ষায় থাকলেও তার অনুপস্থিতিতে ক্লাবের প্রস্তুতি ও ম্যাচ পরিকল্পনায় প্রভাব পড়ছে বলে মনে করছে ব্রাদার্স কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

সাফ চ্যাম্পিয়নশিপ শেষে উধাও পাকিস্তানি ফুটবলার আলী উজাইর

আপলোড সময় : ০৭:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬