ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ৩০ নভেম্বর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের — সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সাত ক্যাটাগরিতে ৩৩ জন নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে আগামী ৩০ নভেম্বর সকাল ১০টায় এবং চলবে ২০ ডিসেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চারজন, কম্পিউটার অপারেটর পদে দুজন এবং ক্যাশিয়ার পদে একজন নিয়োগ দেওয়া হবে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন, হিসাব কোষের জন্য সংরক্ষিত একই পদে একজন, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে একজন এবং অফিস সহায়ক পদে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এ পদটি ১৩তম গ্রেডের এবং বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।

কম্পিউটার অপারেটর পদে আবেদনকারীদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদে দুজন নিয়োগ দেওয়া হবে এবং বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।

ক্যাশিয়ার পদে আবেদনকারীদের বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পদটি ১৪তম গ্রেডের এবং বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাধারণ পাঁচজন এবং হিসাব কোষের জন্য সংরক্ষিত একটি পদ রয়েছে। উভয় পদের জন্য এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। পদ দুটি ১৬তম গ্রেডের এবং বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে আবেদনকারীদের এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। পদটি ১৬তম গ্রেডের এবং বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

অফিস সহায়ক পদে আবেদনকারীদের জন্য স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদে ১৯ জন নিয়োগ দেওয়া হবে এবং বেতন স্কেল ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

১ ডিসেম্বর ২০২৬ তারিখে সব পদের প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। অফিস সহায়ক পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে। আবেদন ফরম সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (msw.teletalk.com.bd) প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ও ফি জমা দেওয়া শুরু হবে ৩০ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ সময় ২০ ডিসেম্বর বিকেল ৫টা।

পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.msw.gov.bd) এবং টেলিটকের জব পোর্টালে (alljobs.teletalk.com.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই দিন ও একই সময়ে একাধিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন করতে প্রার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সাল থেকে এক কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে সরকার: ডা. জুবাইদা রহমান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ৩০ নভেম্বর

আপলোড সময় : ০৮:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬