ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় ক্রেতাদের ভিড়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

১৩তম জাতীয় এসএমই পণ্য — শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকেই ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবার-পরিজন নিয়ে মেলায় আসছেন অনেক দর্শনার্থী। ক্রেতাদের উপস্থিতি বাড়ায় স্টলগুলোতে বিক্রির ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে।

মেলায় দেশীয় পোশাক, হস্তশিল্প, চামড়াজাত পণ্য, পাটজাত সামগ্রী, নকশিকাঁথা, গৃহসজ্জার উপকরণ, খাদ্যপণ্য ও বিভিন্ন ধরনের শৌখিন সামগ্রী নিয়ে ৩৮০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। তাদের জন্য রয়েছে চার শতাধিক স্টল। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। মেলা আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) শেষ হবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে মেলা ঘুরে দেখার সুযোগ রয়েছে।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, বিক্রেতারা নিজেদের পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরছেন। ক্রেতারা পণ্যের মান, নকশা ও দাম যাচাই করে পছন্দের সামগ্রী কিনছেন। মেলায় আসা তরুণ-তরুণী, নারী ও পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে হাতে তৈরি পণ্য, পোশাক ও ঘর সাজানোর সামগ্রীর স্টলগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

মেলায় কেনাকাটা করতে আসা খাদিজা খাতুন বলেন, ‘এখানে একই জায়গায় বিভিন্ন ধরনের দেশীয় পণ্য দেখার সুযোগ রয়েছে। অনেক পণ্যই সাধারণ বাজারের তুলনায় আলাদা নকশা ও বৈশিষ্ট্যের। পছন্দের কয়েকটি পণ্য কিনেছি। দেশীয় উদ্যোক্তাদের পণ্য কেনার মাধ্যমে তাদেরও উৎসাহ দেওয়া যায়।’

আরেক ক্রেতা জানান, ‘মেলায় ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটার সুযোগ রয়েছে। বিশেষ করে হাতে তৈরি পণ্যগুলো ভালো লেগেছে। পণ্যের মান ও দাম বিবেচনা করে কেনাকাটা করছি।’

উদ্যোক্তারা ক্রেতাদের উপস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, মেলার প্রথম দিকে ক্রেতাদের আনাগোনা থাকলেও শুক্রবারের ছুটির দিনে সেই উপস্থিতি বেড়েছে। এতে বিক্রির পাশাপাশি নতুন ক্রেতাদের কাছে পণ্য পরিচিত করার সুযোগ তৈরি হয়েছে। হলিক্রাফটসের নারী উদ্যোক্তা বলেন, ‘মেলায় সরাসরি ক্রেতাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়। শুক্রবার ক্রেতাদের উপস্থিতি বেশি থাকায় বিক্রিও ভালো হচ্ছে।’

অন্য এক বিক্রেতা জানান, ‘এ ধরনের মেলা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বড় প্রতিষ্ঠানের মতো আমাদের প্রচারের সুযোগ নেই। মেলার মাধ্যমে একদিকে পণ্য বিক্রি হচ্ছে, অন্যদিকে নতুন ক্রেতা ও ব্যবসায়িক যোগাযোগ তৈরি হচ্ছে।’

উদ্যোক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো বাজারজাতকরণ। অনেক উদ্যোক্তার পণ্যের মান ভালো হলেও পর্যাপ্ত প্রচার ও বিক্রয়ব্যবস্থা না থাকায় তারা প্রত্যাশিত বাজার পান না। এসএমই মেলার মতো আয়োজন তাঁদের সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি করে।

এসএমই ফাউন্ডেশনের মিডিয়া ম্যানেজার মোর্শেদ বলেন, দেশের কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশীয় শিল্পের বিকাশে নিয়মিত এ ধরনের মেলা আয়োজন প্রয়োজন।

শুক্রবারের বাড়তি ভিড় ঘিরে উদ্যোক্তাদের প্রত্যাশা, মেলার শেষ দিন শনিবারও ক্রেতাদের উপস্থিতি বাড়বে। এতে পণ্য বিক্রির পাশাপাশি দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগ আরও বেশি মানুষের কাছে পরিচিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সাল থেকে এক কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে সরকার: ডা. জুবাইদা রহমান

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় ক্রেতাদের ভিড়

আপলোড সময় : ০৪:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬