ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফের ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে তারা দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসের বাইরে চট্টগ্রাম শহরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত হয়ে যায়।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন এবং সেখানে শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। সভা শেষে রাত দুইটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন, যা স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, দুই মাসের বেশি সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ডে অচলাবস্থা দেখা দিয়েছে। তারা জানান, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

দ্বিতীয় দফার কমপ্লিট শাটডাউনের কারণে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মঈনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বৃহস্পতিবার কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি, তবে ওই দিন কোনো পরীক্ষা ছিল না। রবিবারের পরীক্ষার বিষয়ে তিনি জানান, সেটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

এদিকে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল তিনটায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিল ও দ্রুত সংকট সমাধানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা কাজীর দেউড়ি মোড় ঘুরে পুনরায় আইইবি কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি ও পরীক্ষার কাগজসহ জরুরি সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। তারা জানান, প্রায় পাঁচ মাস ধরে গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আমরা ক্লাসে ফিরতে চাই। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও নীতিনির্ধারকদের কাছে আমাদের অনুরোধ, দ্রুত প্রশাসনিক সমাধান করে আমাদের ক্লাস-পরীক্ষায় ফেরার সুযোগ দিন।’

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের লক্ষ্য। তিনি জানান, বিষয়টি আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যান এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

১২ অক্টোবর নতুন উপাচার্য ক্যাম্পাসে এলে টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় ক্যাম্পাস ছাড়েন। পরবর্তীতে টানা ৩৬ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ শেষে ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হয়। তবে দ্বিতীয় দফায় কমপ্লিট শাটডাউন শুরু হওয়ায় উচ্চ শিক্ষার এই প্রতিষ্ঠানটি আবারও অচল হয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় অর্থমন্ত্রীর বক্তব্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফের ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬