ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাস নদীর পাড়ে পরিচ্ছন্নতা প্রকল্পের উদ্বোধন, ব্যয় ৭৭ লাখ টাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

তিতাস নদীর পাড়ে পরিচ্ছন্নতা — ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাড়ের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আনন্দবাজার মসজিদ ঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা কার্যক্রমটি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) ও পৌরসভার প্রশাসক শরিফুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ৭৭ লাখ ২৪ হাজার ৩২৫ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় জেলা শহরের শিমরাইলকান্দি গাওগেরাম থেকে মেড্ডা শ্মশানঘাট পর্যন্ত তিতাস নদীর পাড়ে জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অপসারণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘তিতাস নদীর পাড়ের পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা এবং নদীর পাড় দিয়ে রাস্তা নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করছি। বর্তমান শহরটি যানজটসহ নানা কারণে চলাচলের জন্য অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে। তাই বিকল্প রাস্তা তৈরি করা এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, পৌরসভার মাস্টারপ্ল্যান নিয়ে কাজ চলছে। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া শহর আবারও নান্দনিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন।

এ ছাড়া অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, অন্যান্য প্রকৌশলী, ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদসহ প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের শুল্ক বেড়ে ৩৩.৬ শতাংশ হতে পারে

তিতাস নদীর পাড়ে পরিচ্ছন্নতা প্রকল্পের উদ্বোধন, ব্যয় ৭৭ লাখ টাকা

আপলোড সময় : ০৭:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬