ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি হলেন মিষ্টি জান্নাত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২১৮ Time View

হাসপাতালে ভর্তি হলেন মিষ্টি — চিত্রনায়িকা মিষ্টি জান্নাত হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে।

অনুষ্ঠানে র‌্যাম্পে হাঁটার সময় কিছুদূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান মিষ্টি জান্নাত। পরে তাকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যাওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, মিষ্টি জান্নাত গত তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন। অসুস্থতা নিয়েই তিনি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার ফলে তার পায়ের লিগামেন্টে আঘাত লাগে।

দুর্ঘটনার খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন মিষ্টি জান্নাত। তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, “কোনো রকম কনট্রোভার্সিয়াল ক্যাপশন আপনারা দেবেন না। স্পেশালি আমি কোনো নায়িকা, নায়ক নিয়ে কিছুই বলি না।”

অভিনেত্রী আরও বলেন, “আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। কিন্তু কারও ছবি আমার ইন্টারভিউ বা ভিডিওর মধ্যে লাগিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি।”

মিষ্টি জান্নাত তার পোস্টে উল্লেখ করেন যে, মিডিয়ার সবাই তার কাছের মানুষ। তিনি কোনো ধরনের দলাদলি পছন্দ করেন না। পাশাপাশি পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত ও জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বুয়েটে ১৫ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

হাসপাতালে ভর্তি হলেন মিষ্টি জান্নাত

আপলোড সময় : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬