ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মিস ইউনিভার্সের মুকুট জিতলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো — ২০০৬ সালের পর আবারও পুয়ের্তো রিকোর ঘরে ফিরল মিস ইউনিভার্সের মুকুট। ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো এই গৌরবময় শিরোপা জিতে ইতিহাস গড়েছেন। তিনি নিজ দেশের মাটিতে এই সাফল্য অর্জন করেছেন, যা দেশটির জনগণের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

জেনিফার ব্যারেটো মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে সেরার মুকুট জিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০২৩ সাল থেকে প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেওয়া শুরু হয়, যা জেনিফারের এই জয়কে আরও বিশেষ করে তুলেছে।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

জেনিফারের এই জয় শুধুমাত্র রূপের নয়, বরং মেধা ও মানবসেবার একটি অনন্য উদাহরণ। তিনি ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো’-তে নাম লেখানোর আগে কখনো কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেননি। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম নেওয়া জেনিফার ইসাবেলায় বেড়ে ওঠেন। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত সার্জেন্ট ইয়ান কার্লোস ব্যারেটোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং ২০১৯ সালে কন্যাসন্তান পেনেলোপের জন্ম হয়।

জেনিফার মনস্তত্ত্ব ও সমাজকর্মে ডাবল মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং ২০২১ সাল থেকে মার্কিন সেনাবাহিনীর অধীনে ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ ক্রাইসিস রেসপন্ডার হিসেবে কাজ করছেন। তিনি পারিবারিক সহিংসতা, শিশু নির্যাতন ও আত্মহত্যা প্রতিরোধে কাজ করেন এবং এই মানবসেবার পরিধিকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে চান।

চূড়ান্ত পর্বে জেনিফার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে মানুষের মূল্যবোধের গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে, তবে তা যেন কখনোই মানুষের নিজস্ব মূল্যবোধ ও মানবিকতাকে গ্রাস না করে।

নেতাদের উদ্দেশে তার বার্তা ছিল, মানুষের কথা মন দিয়ে শোনা এবং উদাহরণ তৈরি করে সমাজকে এগিয়ে নেওয়া। নতুন মিস ইউনিভার্স হিসেবে তিনি বিশ্বজুড়ে কোটি নারীর উদ্দেশে আহ্বান জানান, নিজের ওপর বিশ্বাস রাখতে এবং সমাজের বেঁধে দেওয়া তথাকথিত ‘নিখুঁত ছাঁচে’ নিজেকে না ফেলে নিজের স্বকীয়তা দিয়ে স্মরণীয় হয়ে উঠতে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মিস ইউনিভার্সের মুকুট জিতলেন

আপলোড সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬