ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যান্সী ইন্টারন্যাশনাল বিউটি অ্যাওয়ার্ডস (FIBA Season-2)

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে — ঢাকায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যান্সী ইন্টারন্যাশনাল বিউটি অ্যাওয়ার্ডস (FIBA Season-2)। এই জমকালো আয়োজনটি আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকা-তে অনুষ্ঠিত হবে। সৌন্দর্য ও রূপচর্চা শিল্পের আন্তর্জাতিক মানকে দেশের প্রফেশনালদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ইভেন্টের আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, বিউটি ও ফ্যাশন ইন্ডাস্ট্রির পেশাজীবী এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই আয়োজনে বেশ কিছু আকর্ষণীয় পর্ব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সিগনেচার মাস্টারক্লাস, বিউটি সামিট, সেলুন এক্সপো এবং বিউটি অ্যাওয়ার্ডস।

সিগনেচার মাস্টারক্লাসে আন্তর্জাতিক শিল্পীদের সরাসরি তত্ত্বাবধানে এক্সক্লুসিভ কর্মশালার আয়োজন করা হবে। বিউটি সামিটে বিউটি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা ও নানা দিক নিয়ে আলোচনা হবে। সেলুন এক্সপোতে অত্যাধুনিক কসমেটিকস ও সেলুন সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া, বিউটি অ্যাওয়ার্ডসে রূপচর্চা ও মেকআপ শিল্পে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হবে।

এই আয়োজনে অংশ নিতে আসছেন আন্তর্জাতিক অঙ্গন থেকে বিশ্বখ্যাত শিল্পীরা। ইতোমধ্যে নিশ্চিত হওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন ইরান থেকে সাদাফ জাফরজাদেহ ও সানাজ কাশানি, এবং পাকিস্তান থেকে জনপ্রিয় মডেল ও ব্যক্তিত্ব নাদিয়া হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেজা কাশানি।

আয়োজকরা জানান, খুব শীঘ্রই আরও দুটি আন্তর্জাতিক মানের নাম এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে রূপচর্চা শিল্পীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং তাদের কাজের নতুন অনুপ্রেরণা ও স্বতন্ত্র পরিচয় তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে 01984424265 নম্বরে অথবা www.fancyevents.org ওয়েবসাইটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যান্সী ইন্টারন্যাশনাল বিউটি অ্যাওয়ার্ডস (FIBA Season-2)

আপলোড সময় : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬