ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

এনসিপি থেকে পদত্যাগ করেছেন — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি একই সঙ্গে দলের সব ধরনের দায়িত্ব ও সাংগঠনিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি এনসিপির আরও দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন। বিবৃতিতে তিনি বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব ও সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।"

সুলতান মোহাম্মদ জাকারিয়া জানান, তিনি জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন। তিনি দলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবেও কাজ করেছেন।

তিনি এনসিপির ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টোসহ দলের বিভিন্ন সাংগঠনিক দলিল প্রণয়নেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন। দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা জোরদার করতে তিনি শুরু থেকেই দলীয় ফোরাম ও নেতৃত্বের কাছে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

তবে দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশিতভাবে সফল হয়নি বলে হতাশা প্রকাশ করেন তিনি। সুলতান মোহাম্মদ জাকারিয়া জানান, তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে নিজেদের সক্ষমতা বাড়িয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে—এমন প্রত্যাশা থেকে তিনি ধৈর্য ধরে দলের সঙ্গে ছিলেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "ব্যক্তিজীবনে সব সময় সম্মান, মর্যাদা ও আত্মমর্যাদা নিয়ে চলেছি। আত্মসম্মান ও জবাবদিহির প্রশ্নে আপস করে জীবনে বিশেষ কিছু অর্জন করতে চাই না।"

বিবৃতির শেষাংশে তিনি নিজের অবস্থান তুলে ধরে জানান, আত্মমর্যাদা বজায় রাখার স্বার্থেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউজিসি পরিচালিত বিডিরেন জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন

এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া

আপলোড সময় : ০১:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬