ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার — সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, তাকে বাংলাদেশ বিমানে, নাকি অন্য কোনো বিমানে করে আনা হবে, তা এখনই গুরুত্বপূর্ণ নয়।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর কীভাবে আনা হবে, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। তিনি উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেয়েছেন এবং সরকার সেই দণ্ড কার্যকরের জন্য অপেক্ষা করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘আমরা তাকে চাই। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটা বড় কথা নয়। আমরা তাকে আমাদের কাছে চাই। তাকে প্রত্যর্পণ করা হবে।’

ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে এমন অপতথ্য প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, নড়াইলের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাসের এলাকায় ব্যাপক অগ্নিসংযোগের যে চিত্র প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন পরিস্থিতি নেই।

জাহেদ উর রহমান ভারত সরকার ও গণমাধ্যমের প্রতি এ ধরনের অপতথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং অপতথ্য প্রচার দুই দেশের সম্পর্কের মধ্যে সমস্যা ও জটিলতা বাড়াতে পারে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের প্রত্যাশা, দুই দেশের স্বার্থ নিশ্চিত করে ভারতের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা। এ বিষয়ে ভারতের কোনো নিয়ন্ত্রক সংস্থা থাকলে তাদের বিষয়গুলো খতিয়ে দেখা উচিত।

নড়াইলে আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘরে হামলার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগ সমর্থন করেন এমন কিছু মানুষের বাড়িঘরেও হামলা হয়েছে। এসব ঘটনা ফৌজদারি অপরাধ এবং যারা এসব ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। সরকার চায়, কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।

সাবেক মেয়র সাঈদ খোকনকে আটকের পর তার আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হেনস্তার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, সরকার বিষয়টিকে ব্যক্তিগতভাবে অনুচিত ও অন্যায় বলে মনে করে। তিনি বলেন, কেউ অন্যায়ের শিকার হলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন এবং এ ধরনের ঘটনার বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত বলে সরকার আশা করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া বিনোদন অঙ্গনে

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপলোড সময় : ১২:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬