ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদে মানুষের পাশে থাকার অঙ্গীকার: ডা. জুবাইদা রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

বিপদে মানুষের পাশে থাকার — রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে রবিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’ তিনি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশিষ্ট এই চিকিৎসক বিপদে-আপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান মানুষের জন্য মানুষের অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

এদিন ঢাকা ১৭ আসনের অন্তর্গত চারটি থানা গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টের দুস্থ ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী ২ জন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জনসহ মোট ১৬৫ জনকে আর্থিক চেক প্রদান করা হয়।

ডা. জুবাইদা রহমান ১৬ জনকে চেক ও নিম গাছের চারা নিজ হাতে প্রদান করেন।

আর্থিক চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭ নং সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার সার্থকতা নিয়ে জামায়াত এমপি খালেকের বক্তব্য

বিপদে মানুষের পাশে থাকার অঙ্গীকার: ডা. জুবাইদা রহমান

আপলোড সময় : ০৭:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬