২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে — প্রধানমন্ত্রী তারেক রহমান ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন। পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে নতুন এই তারিখে তিনি কুষ্টিয়া আসবেন।
শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রধানমন্ত্রীর সফরের নতুন তারিখ নিশ্চিত করেছেন।
সফরের প্রস্তুতি হিসেবে শনিবার বেলা ১১টায় জেলা বিএনপি'র কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
স্থানীয়দের আশা, হাসপাতালটির কার্যক্রম শুরু হলে কুষ্টিয়া ও আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় নতুন সুযোগ সৃষ্টি হবে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। সফরের আলোচনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।
এর আগে, ১৭ নভেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সফরের নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশা করছি।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ প্রস্তুতি নিচ্ছেন।
পাঠকরা জাগোনিউজ২৪.কমে ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি নিয়ে লেখার জন্য যোগাযোগ করতে পারেন। লেখার বিষয় পাঠানোর জন্য ইমেইল করুন jagofeature@gmail.com ঠিকানায়।
অনলাইন ডেক্স 
























