ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট ২০২৬’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

২৪ নভেম্বর ঢাকায় শুরু — বাংলাদেশের ইসলামি ব্যাংকিং, তাকাফুল ও শরিয়াহভিত্তিক অর্থায়ন খাতের উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে আগামী ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট ২০২৬’।

রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সিটি ইসলামিকের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থার নীতিনির্ধারক, ব্যাংকার, শরিয়াহ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক প্রতিনিধিসহ প্রায় ৪০০ জন অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এবারের সামিটের প্রতিপাদ্য ‘আস্থা, সংস্কার ও প্রবৃদ্ধি : বাংলাদেশে শরিয়াহসম্মত অর্থায়নের সম্প্রসারণ’। সম্মেলনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এডিএল গ্রুপের তত্ত্বাবধানে বাংলাদেশী শরিয়াহ পরামর্শক প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড এবং মালয়েশিয়াভিত্তিক এডিএল অ্যাডভাইজরি যৌথভাবে আয়োজন করছে।

সামিটের সঙ্গে ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ‘বিআইএফএস উইক ও আউফি ক্যাপাসিটি বিল্ডিং উইক ২০২৬’ আয়োজন করা হবে। প্রথম দুই দিন শরিয়াহ গভর্ন্যান্স, শরিয়াহসম্মত ডকুমেন্টেশন, সুকুক, ইসলামি তারল্য ব্যবস্থাপনা এবং আউফির হিসাবরক্ষণ মানদণ্ড নিয়ে চারটি বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৮০ থেকে ১২০ জন পেশাজীবী এতে অংশ নেবেন এবং অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক আউফি সনদ প্রদান করা হবে।

২৪ নভেম্বর মূল সামিটে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ প্রতিনিধিদের নিয়ে ‘রেগুলেটরস রাউন্ডটেবিল’ অনুষ্ঠিত হবে।

এছাড়া ইসলামি পুঁজিবাজার, সুকুক, শরিয়াহ গভর্ন্যান্স এবং প্রচলিত ব্যাংক থেকে ইসলামি ব্যাংকে রূপান্তরের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে। সম্মেলনে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স আউটলুক ২০২৬’ প্রতিবেদন প্রকাশ করা হবে।

২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘বিআইএফএস তাকাফুল ফোরাম’। এতে ১০০ থেকে ১৫০ জন বিশেষজ্ঞ তাকাফুল খাতের নীতিমালা, ব্যবসায়িক মডেল ও শরিয়াহ পরিপালন নিয়ে আলোচনা করবেন।

আন্তর্জাতিক বক্তাদের মধ্যে থাকবেন আউফি শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান শাইখ মুফতি মুহাম্মদ তাকি উসমানি, মালয়েশিয়ার সালিহিন শরিয়াহ অ্যাডভাইজরির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহসিন লাহসাসনা, মালয়েশিয়ার আমমেটলাইফ তাকাফুলের শরিয়াহ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালিহিন দেরিস এবং মাসফিলের ব্যবস্থাপনা অংশীদার ড. শারাফুদ্দিন সোওয়েল।

সামিটের অন্যতম রূপকার, আইএফএ কনসালটেন্সির সহপ্রতিষ্ঠাতা এবং এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুফতি ইউসুফ সুলতান বলেন, ইসলামি অর্থায়ন খাতে টেকসই প্রবৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ডের বাস্তবায়ন জরুরি।

আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম বলেন, আউফির তত্ত্বাবধানে বিশেষায়িত কর্মশালার মাধ্যমে পেশাজীবীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সামিটের নীতিগত সুপারিশ ও ‘বিআইএফএস রেজল্যুশনস ২০২৬’ দেশের শরিয়াহভিত্তিক অর্থায়ন খাতের সংস্কারে কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো আয়োজিত সামিটে প্রায় ৩০০ দেশি-বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এবারের সম্মেলনের বিস্তারিত সূচি ও নিবন্ধনের তথ্য বিআইএফএসের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালু: প্রধানমন্ত্রীর ঘোষণা

২৪ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট ২০২৬’

আপলোড সময় : ০৮:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬