ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৪

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২০৯ Time View

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড নিহত — ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আগুন আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে।

শনিবার (২১ নভেম্বর) প্রদেশটির আল-হারথা বিদ্যুৎকেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানায়, বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট। তবে দুর্ঘটনার আগে সেখানে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের স্থাপনার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত দুর্বলতা, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এবং বিনিয়োগ সংকটে ভুগছে ইরাকের বিদ্যুৎ খাত। বিশেষ করে গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে দেশটিতে সরবরাহ পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালু: প্রধানমন্ত্রীর ঘোষণা

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৪

আপলোড সময় : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬